1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরপুর ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

নাজিম উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ই জুলাই ২০২৬ ইং রোজ রোজ রবিবার টানা বর্ষণের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরকারি খাদ্য সহায়তা তুলে দেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হোসেন। মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আব্দুল মোতালেব, এইচ এম ইমরানসহ এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এ সময় বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

সুন্দরপুর ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬