1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা: ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

‎নুর নবী রাসেল. ​মিরসরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মিরসরাইয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার চৈতন্যের হাট জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।

‎রথযাত্রাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মিরসরাইয়ের চৈতন্যের হাটে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

‎রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব জসিম উদ্দিন, সেক্রেটারী ও সাবেক সদস্য সচিব আজিজুর হক মেম্বার,

‎এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই পূজা উদযাপন কমিটির আহবায়ক অনিবার্ণ চৌধুরী রাজিব, সদস্য সচিব মোহন দে, এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত রথযাত্রা  সভাপতিত্ব করেন চৈতন্যের হাট জগন্নাথ মন্দির কমিটির সভাপতি বাবু অমর কৃষ্ণ সোম এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক বাবলু দাস এবং সহ-সাধারণ সম্পাদক সুজন আচায্য।

‎​সরেজমিনে দেখা যায়, বর্ণাঢ্য সাজসজ্জায় সজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে পূজা ও বিশেষ প্রার্থনা করা হয়। এরপর ‘জয় জগন্নাথ’ ধ্বনি ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশ। কাঁসর, ঘণ্টা ও ঢাকের তালে ভক্তদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

‎​স্থানীয় মন্দির কমিটির আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রথটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিরসরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত ভক্ত রথের দড়ি টানার সৌভাগ্য অর্জন করেন। রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

‎মন্দির কমিটির সভাপতি অমর কৃষ্ণ সোম জানান, আমরা গত বছরের ন্যায় এই বছরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্তের আগমনে রথযাত্রার পাঙ্গন মুখরিত হতে থাকে।

‎তিনি আরোও বলেন, প্রশাসন, বাংলাদেশ জাতীয়বাদী নেতাকর্মীরা আমাদেরকে সকাল থেকে সহযোগীতা করেছে। মিরসরাইয়ের নির্বাচিত এমপি জনাব নুরুল আমিন এমপি মহোদয়ের নির্দেশে সকাল থেকে প্রশাসন সহ বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চৈতন্যের হাট শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি ও মন্দির কমিটিবৃন্দ।

‎​রথযাত্রার তাৎপর্য তুলে ধরে উপস্থিত ধর্মীয় বক্তারা বলেন, রথযাত্রা অশুভ শক্তি বিনাশ করে বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই উৎসব মানুষের মনের সংকীর্ণতা দূর করে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায়।

‎​শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারি বজায় রাখেন। মিরসরাইয়ের বিভিন্ন মন্দিরের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী কয়েকদিন উল্টো রথযাত্রা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলমান থাকবে।

‎​উল্লেখ্য, প্রতিবছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

‎মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা: ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ

আপডেট সময় : ০৪:৩৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬