1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

চোখের ছানি অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মো. মারুফুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল মিত্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ গয়ালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
স্বেচ্ছাসেবী সংগঠন তরী মহিলা সংস্থার আয়োজনে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে ৫ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । এছাড়া ৮৬ জন ছানি রোগীকে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এসব রোগীকে অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও চশমাও প্রদান করা হবে।
প্রধান অতিথি বিএনপি নেতা মিজানুর রহমান মিজান তাঁর বক্তব্যে বলেন, “চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের বিনামূল্যেরi চিকিৎসা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অন্ধত্ব প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি মানুষের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।”

সালমান আহসান বাবু
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫৩:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা

আপডেট সময় : ১২:৫৩:৪৯ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬