ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণে জাতীয় কমিটির সভা
দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।



























