1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় আবাদি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খেজুরতলা এলাকায় কৃষিজমিতে অনুমতি ছাড়াই পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মো. তাছের উদ্দীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন অবৈধভাবে পুকুর খনন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

সিংড়ায় আবাদি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬