খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে মাদকসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টার দিকে জিরো মাইল এলাকা থেকে আটক করা হয়। সে মাটিরাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা বৈস কুমার ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের কাছে আসলে পুলিশ মোটরসাইকেলের গতি রোধ করে। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মাদক বহনকারী মনোরায় ত্রিপুরা পালাতে পারেনি। পরে মনোরায়ের কাছে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় বিয়ার ক্যান জব্দ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মনোরায় ত্রিপুরার নামে ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আইনে মামলা প্রক্রিয়া দিন আছে।
মোফাজ্জল হোসেন
খাগড়াছড়ি

























