1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ নিহত-৩

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইছছড়ি ইউনিয়নের
নুনছড়ি যৌথ খামারের এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবতা পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় তারা নিজ বাড়িতে অবস্থান করছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারি বৃষ্টিপাত হয়, এসময় নিজ বাড়িতে অবস্থান করে ঘরের বাইরে বৃষ্টির পানিতে গোসল করতে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা হলেন, স্বামী উচিংমং মারমা (৫৫) ও স্ত্রী হ্লাপাই মারমা (৫০)।

মাইছছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাজাই মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ইউনিয়নের ২৫ পরিবার এলাকায় স্বামী-স্ত্রী দুজন বজ্রপাতে মারা গেছেন।

বজ্রপাতে বিদ্যুতের ৭টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো মহালছড়ি উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে।

মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সদর উপজেলায় সন্ধ্যায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা (২৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সে ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ কায় কিসলু বলেন, মঙ্গল শোভা চাকমা সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) নুসরাত জাবীন বলেন, ভাইবোনছড়ার নোয়াপাড়ায় একজন নারী বজ্রপাতে মারা গেছেন।

মোফাজ্জল হোসেন
খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ নিহত-৩

আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬