1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইরান। তবে প্রণালি উন্মুক্ত করার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রত্যাহারসহ একাধিক শর্ত দিয়েছে তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এসব তথ্য জানিয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রেজাই বলেন, ইরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরপরই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান।

ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

কাতারের প্রধানমন্ত্রীর তেহরান সফর

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যেও সমঝোতার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি করিডর তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থান

তবে ইরান-ওমানের সম্ভাব্য সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। মার্কিন প্রশাসনের এক সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইরান ও ওমানের চুক্তির সঙ্গে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই।

ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে এবং মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে ইরানের কোনো আলোচনা নির্ধারিত নেই। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধও বহাল রয়েছে বলে জানানো হয়েছে।

ফলে মধ্যস্থতাকারীদের তৎপরতা সত্ত্বেও হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বড় ধরনের পার্থক্য এখনো রয়েছে। প্রণালিটি পুরোপুরি স্বাভাবিকভাবে চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৩:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

আপডেট সময় : ০৩:৫৩:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬