1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরা বাজারে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য

কুমিল্লা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

‎
‎কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন কুড়ের পাড় প্রাইমারি স্কুল সংলগ্ন সড়কে মাসুদ (৪০) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে কুড়ের পাড় প্রাইমারি স্কুল সংলগ্ন ফাঁকা রাস্তায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
‎
‎ এ সময় ধারালো দা ও ছুরি দিয়ে ব্যবসায়ী মাসুদকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জহম (রক্তাক্ত জখম) করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় তারা।
‎
‎পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
‎
‎খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎
‎এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে জোর তদন্ত ও অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎নিহতের আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে।
‎

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫১:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বাঙ্গরা বাজারে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৫১:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬