1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত লড়াই করেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

ম্যাচের শেষ বাঁশি বাজার পরও মাঠে বসে ছিলেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদরা। গ্যালারিতেও নেমে আসে নিস্তব্ধতা। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামা বাংলাদেশের যাত্রা থেমে গেল সেমিফাইনালেই। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আক্রমণ-পাল্টা আক্রমণ, বলের নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই দুই দল ছিল প্রায় সমানে সমান। তবে ম্যাচের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

ম্যাচের ৮৬ মিনিটে গোলকিক নেওয়ার পরিবর্তে হাত দিয়ে বল বাড়ান শ্রাবণ। সেই বল বক্সের সামনে পেয়ে যান পাকিস্তানের এক ফরোয়ার্ড। পরে বল পাস করেন আব্দুল সামাদ শেহজাদের কাছে। শেহজাদ দারুণ দক্ষতায় বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি। বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তান শিবির। অন্যদিকে বাংলাদেশের গ্যালারিতে নেমে আসে হতাশা।

গোল হজমের পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। নির্ধারিত সময়ের শেষ চার মিনিট এবং যোগ করা চার মিনিটে সমতায় ফেরার চেষ্টা চালায় লাল-সবুজের দল। কিন্তু বাংলাদেশের আক্রমণের সময় দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের ধোঁয়ায় মাঠ আচ্ছন্ন হয়ে পড়ে। এতে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে।

পরে খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল কিছুটা নিষ্প্রভ। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরী কয়েকবার মেজাজ হারান এবং একাধিক ফাউল করেন। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের সামনে তাঁর করা ফাউল থেকে ফ্রি-কিক পায় পাকিস্তান। তবে দারুণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন গোলরক্ষক শ্রাবণ।

দ্বিতীয়ার্ধে কোচ ডুলি দুটি পরিবর্তন আনেন। রহমত মিয়ার পরিবর্তে বিশ্বনাথকে এবং সুকির পরিবর্তে ইব্রাহিমকে মাঠে নামানো হয়। তবে পরিবর্তিত খেলোয়াড়রা ম্যাচের গতিপথ বদলাতে পারেননি। অন্যদিকে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারও দলটির শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গোছানো রক্ষণ ও পরিকল্পিত ফুটবলে বাংলাদেশের আক্রমণ সামাল দেয় পাকিস্তান।

এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে সুযোগ তৈরি করে পাকিস্তান। ফরোয়ার্ড আল উজাইরের শট দারুণভাবে ঠেকান শ্রাবণ। পাঁচ মিনিট পর কাজেম শাহর নেওয়া শটও সেভ করেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শামিত হয়ে বল পান রাকিব হোসেন। তাঁর নেওয়া শট পাকিস্তানের গোলপোস্টে লেগে ফিরে আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়ার ভুলে আবারও সুযোগ পায় পাকিস্তান। তবে আল উজাইরের শট ঠেকিয়ে দেন শ্রাবণ।

৩২ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছেছিল পাকিস্তানও। তারিক কাজী মার্কিংয়ে ভুল করলে আব্দুল সামাদ শেহজাদের শট বাংলাদেশের পোস্টে লেগে ফিরে আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ সফল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে শেহজাদের একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এ হারে সাফের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। দীর্ঘ ২৩ বছরের শিরোপা-অপেক্ষাও আপাতত ঘুচল না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৯:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দুর্দান্ত লড়াই করেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:০৯:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬