1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীদের শুধু ভোটার নয়, দক্ষ নেতৃত্ব হিসেবে তুলে আনতে হবে’: নিপুণ রায়

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করনীয়’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ঢাকার হয়েছে মোহাম্মদপুরে। ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ ঢাকা অঞ্চলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
গোলটেবিল বৈঠকে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থায় তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংরক্ষিত আসনেই সীমাবদ্ধ না রেখে সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার ওপর জোর দেন। একই সাথে নির্বাচনে নারীদের নানামুখী চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলোর ভেতর নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পদায়নের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, “একটি কার্যকর ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীদের শুধু ভোটার হিসেবে নয়, বরং দক্ষ নেতৃত্ব হিসেবে তুলে আনতে হবে। আমাদের সমাজ ও রাজনীতিতে নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। এই বাধা টপকে নারীদের নিজেদের অধিকার আদায়ে আরও সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে বিশ্বাসী। আসন্ন নির্বাচনে যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের মূল্যায়ন করা এবং মাঠপর্যায়ে তাদের নির্বাচনী পরিবেশ সুগম করতে দল ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
বিকশিত নারী নেটওয়ার্কের ঢাকা অঞ্চলের নেতৃবৃন্দের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক নারী প্রতিনিধি, নারী অধিকার কর্মী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সমাপনীতে বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারীদের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে নারীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূলের জনগণের সাথে যোগাযোগ আরও নিবিড় করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

‘নারীদের শুধু ভোটার নয়, দক্ষ নেতৃত্ব হিসেবে তুলে আনতে হবে’: নিপুণ রায়

আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬