1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪

নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তিপাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ
​শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
​নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
​শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শিক্ষার্থী তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা।
​প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের এই প্রশংসনীয় অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, বই, ক্রেস্ট ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬