1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আটক করেছে পুলিশ

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

রবিবার (২৩ আগস্ট) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন হলেন করাইল্যাছড়ির মৃত আবদুল কাদেরের ছেলে জসিম উদ্দিন, আচালংয়ের মোনাফ মিয়ার ছেলে মনির হোসেন, তানক্কাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলীল (২ মামলার ওয়ারেন্টভুক্ত), পশ্চিম গড়গড়িয়ার আব্দুল খালেকের ছেলে মনির হোসেন, বড়বিল মহিলা মাদ্রাসাপাড়ার মহি উদ্দিনের স্ত্রী নুরের নেছা লাকী ও ডিপি পাড়ার অংসাই অংমারমা, পিতা আতুস মারমাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ক্রমিক ১০(ক) ও ২৬(১) ধারা মোতাবেক ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়া (ফরিদ ডিলার বাড়ি) এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে হাফেজ আহম্মেদকে ১১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপর ২ জন শান্তিপুর স্কুলপাড়ার মৃত মহরম আলীর ছেলে মো. রিয়াদ হোসেন ও মৃত খলিলুর রহমানের ছেলে মো. আল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা মোতাবেক জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ১২:০৬:৪০ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬