1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে গৃহবধু জেরিনকে জোরপূর্বক বি*ষ পান করিয়ে হ*ত্যা*র অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেফতার

রাকিবুল হাসান মীরসরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) জোরপূর্বক বি*ষ পান করিয়ে হ*ত্যা*র অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন—নি*হ*ত জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন এবং শ্বশুর শেখ আহম্মদ। তারা মামলার এজাহারনামীয় যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি।

বি*ষ*পানে নি*হ*ত জেরিন মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিন আক্তারকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জো*র*পূর্বক বি*ষ পান করান বলে জেরিনের পরিবার অভিযোগ তুলেন। গুরুতর অসুস্থ অবস্থায় জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তার মৃ*ত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নি*হ*ত জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির আহম্মদ অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে গৃহবধু জেরিনকে জোরপূর্বক বি*ষ পান করিয়ে হ*ত্যা*র অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬