1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চারটি বড় প্রকল্পে ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ইউএস ডলার অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা দেওয়া হবে।

এ লক্ষ্যে রবিবার সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সোমবার (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এ সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে।

এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে। বাংলাদেশ সরকার ও এডিবির এই দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আগামীতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৪টি বড় প্রকল্পে ১৪০ কোটি ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষরিত হওয়া প্রকল্পগুলো হলো-স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট ও নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ১৪০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬