1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৩৮ বছর কর্মজীবনের পর অবসরে,নওগাঁ জেলা পুলিশের সম্মাননা পেলেন মো. আব্দুল মান্নান খাঁন

মহাদেব পুর নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য, নিষ্ঠাবান ও গৌরবময় কর্মজীবন সফলভাবে সম্পন্ন করে অবসরে গমন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মো. আব্দুল মান্নান খাঁন-কে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার নওগাঁ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় পুলিশ সুপার দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

জানা যায়, মো. আব্দুল মান্নান খাঁন শারীরিকভাবে সুস্থ অবস্থায় আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে চাকরি থেকে অবসরে যাচ্ছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি নারায়ণগঞ্জ, নীলফামারী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ময়মনসিংহ, গাইবান্ধা, জয়পুরহাট এবং সর্বশেষ নিজ জেলা নওগাঁয় অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর অবসর জীবনের সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশে তাঁর অসামান্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৮ বছর কর্মজীবনের পর অবসরে,নওগাঁ জেলা পুলিশের সম্মাননা পেলেন মো. আব্দুল মান্নান খাঁন

আপডেট সময় : ০১:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬