1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় চার বছরের ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ২ ছেলের

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৪

​নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামে বজ্রপাতে মিলন হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মেনাজ মোল্লার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মিলন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে বুঝতে পারেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

​এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনের সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, আজ থেকে চার বছর আগে—২০২২ সালেও একইভাবে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন এই পরিবারের বড় ছেলে মিন্টু। মাত্র চার বছরের ব্যবধানে দুই সন্তানকে একইভাবে হারিয়ে দিশেহারা ও শোকে ভেঙে পড়েছেন বাবা-মা সহ পুরো পরিবার।

​ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বজ্রপাতের সময় খোলা মাঠে বা নিরাপদ আশ্রয় ছাড়া কাজ না করার বিষয়ে সবাইকে বাড়তি সচেতনতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন। মিলনের এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

সিংড়ায় চার বছরের ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ২ ছেলের

আপডেট সময় : ০৪:১৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬