হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল টুঙ্গিপাড়া থানা পুলিশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি)-এর ভিত্তিতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে মোবাইলটি শনাক্ত করে উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলীর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিক টুঙ্গিপাড়া থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মতো উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে। জনসেবামূলক এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।



















