1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে চরবাটা হাজী বাড়ি স. প্রা. বিদ্যালয়ে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এস এম রফিক সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুর রহমানের সঞ্চালনায় এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

‎বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য হেলাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রহমত উল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, সদস্য আলাউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেজবাহ উদ্দিন, ফাইজাহ তারন্নুম ও মৃত্তিকা তালুকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় তাঁদের অসাধারণ সাফল্যের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও মেধা ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। প্রধান অতিথি আকিব ওসমান শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি অন্যান্য শিক্ষার্থীদেরও বৃত্তি অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে লেখাপড়া করার আহ্বান জানান।

‎বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জামাল উদ্দিন গাজী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সুবর্ণচরে চরবাটা হাজী বাড়ি স. প্রা. বিদ্যালয়ে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬