1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৫ শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টারঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

চট্টগ্রামের লোহাগাড়ায় পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বদিউল আলম (৫৫)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গত শনিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদার পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে শিশুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় বদিউল আলম পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির সঙ্গে যৌন নিপীড়ন করে।

বিষয়টি অন্য এক শিশুর নজরে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, এই ঘটনার ১৫ দিন পূর্বে চরম্বা ইউনিয়নের পদ্মশিকল এলাকায় বদিউল আলমের বিরুদ্ধে আরেক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সে সময় বিষয়টি মীমাংসা করা হয়।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১১:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় ৫ শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ বৃদ্ধ আটক

আপডেট সময় : ০৫:১১:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬