1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্রাক।

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৫

পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র‍্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি।
১১ই জুন বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার গিমাডাঙ্গাস্থ ব্রাক কার্যালয়-এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।।
তিনি অংশগ্রহণকারীদের হাঁস পালন পদ্ধতি, টিকা প্রদানের সময়সূচি এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র‍াককে ধন্যবাদ জানান। ‎
অনুষ্ঠানে ব্র্যাকের গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. শিমুল কুমার প্রামানিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাঁস পালন স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায়, এটি গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে ৩০ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ২০টি করে মোট ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ব্র‍াকের এ উদ্যোগের প্রশংসা করেন।
ব্র‍াকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, জমির উর্বরতা ও গুণগত মান বজায় রাখা এবং কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৫:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্রাক।

আপডেট সময় : ০৬:২৫:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬