1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে অবৈধ বালি উত্তোলনে পুলিশের অভিযান, আটক ০১

মোঃ নাজিবুর রহমান নাসম লালপুর নাটোর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। এ সময় ব্যবহৃত এক্সকাভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ১১/০৬/২০২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ১২/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে লালপুর থানার দুড়দুড়িয়া মোল্লাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় লালপুর থানার অফিসার ফোর্স কর্তৃক একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন—
মোঃ আমিরুল ইসলাম (২৪), পিতা: মোঃ আনোয়ার হোসেন, সাং- রহিমপুর, থানা: লালপুর, জেলা: নাটোর।
এ ঘটনায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে লালপুর থানার মামলা নং-১০, তারিখ: ১২/০৬/২০২৬ ইং, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে অদ্য ১২/০৬/২০২৬ ইং তারিখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

লালপুরে অবৈধ বালি উত্তোলনে পুলিশের অভিযান, আটক ০১

আপডেট সময় : ০২:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬