1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষা ও একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে মুক্তির দিন চূড়ান্ত হলো দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর। নির্মাতাদের ঘোষণায় আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন যশ। তার এই ঘোষণার পর থেকেই ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মেগাবাজেট সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।

‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’ এবং কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টক্সিক’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৩ সালে। শুরুতে ২০২৪ সালে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। পরবর্তীতে ২০২৫ সালের বিভিন্ন সময়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পরিবর্তন করতে হয় নির্মাতাদের।

চলতি বছরের মার্চ মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাজার-সংক্রান্ত নানা বিবেচনায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। পরে জুন মাসে নতুন তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত আগামী ২৬ আগস্টকে চূড়ান্ত মুক্তির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নব্বইয়ের দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত ‘টক্সিক’ মূলত মাদক চক্র, অপরাধ জগত এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন-ড্রামা। নির্মাতাদের দাবি, ছবিটিতে দর্শকরা একদিকে যেমন দৃষ্টিনন্দন অ্যাকশন দৃশ্য উপভোগ করবেন, তেমনি আবেগঘন গল্পও পাবেন।

ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও ভারতের বৃহত্তর দর্শকশ্রেণির কথা মাথায় রেখে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও মুক্তি দেওয়া হবে।

অভিনয়শিল্পীদের তালিকায় যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি। এছাড়া বিশেষ ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। হুমা কুরেশি অভিনয় করছেন ‘এলিজাবেথ’ চরিত্রে এবং রুক্মিণী বসন্তকে দেখা যাবে ‘মেলিসা’ চরিত্রে। দক্ষিণী তারকা নয়নতারাও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

বড় বাজেট, শক্তিশালী অভিনয়শিল্পী এবং ভিন্নধর্মী গল্পের কারণে ‘টক্সিক’ ইতোমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা শুধুই বড় পর্দায় ছবিটি দেখার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

অবশেষে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’

আপডেট সময় : ০৫:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬