1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে পেরুর পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে দর্শনীয় ভ্রমণে যাচ্ছিল।

পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা এএফপির বরাতে পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, **“দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”**

দক্ষিণ পেরুর নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা বিশালাকৃতির প্রাচীন নকশাগুলো আকাশ থেকে দেখার জন্য প্রতিবছর হাজারো পর্যটক ছোট বিমানে ভ্রমণ করেন।

এর আগেও এ অঞ্চলে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ার সময় একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এছাড়া ২০১০ সালে একই এলাকায় আরেকটি পর্যটকবাহী বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৬:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আপডেট সময় : ০২:৫৬:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬