1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এ ঘটনায় জলপাই ও পাইন গাছের বাগানে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার বন ও বাগানে এসব ফসফরাস বোমা ফেলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপেরও অভিযোগ করা হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে একাধিক সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হিজবুল্লাহর ১ হাজার ২০০টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে, যার মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে।

এছাড়া অভিযানে ৬০০টির বেশি অস্ত্র উদ্ধার এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

তবে এনএনএর ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ এবং ইসরায়েলের সামরিক দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: Middle East Eye, National News Agency (Lebanon)

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

আপডেট সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬