1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দিন বয়সী এক নবজাতক ছেলেকে পানির ড্রামে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার

মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি নোয়াখালী
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ১৪ দিন বয়সী এক নবজাতক ছেলেকে পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মৃত নবজাতক ওই বাড়ির সৌরভ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। ১৪ দিন আগে তাদের একটি ছেলে সন্তান হয়।
সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি দাবি করেন পেছন থেকে তাকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিনে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২০:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

১৪ দিন বয়সী এক নবজাতক ছেলেকে পানির ড্রামে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২০:২৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬