1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়নাল ইউনিয়নের ৪ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

মো. সাইফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ৪ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বড়নাল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, সদস্য সচিব মো. আবুল কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দীন জালালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটিতে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মো. হোসেন মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মো. আবু তৈয়বকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান, সুসংগঠিত ও শক্তিশালী করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

বড়নাল ইউনিয়নের ৪ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬