1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং যোগ্যতাভিত্তিক রাখতে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে প্রত্যেককে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

এ সময় নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সহায়তা করতে পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি মো. শাহজাহান হোসেন, পিপিএম উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য শেখ মাহমুদুল ইসলাম, মো. সোহেল রানা ও সাঈদ নাসিরুল্লাহ, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা, স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

আপডেট সময় : ০৫:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬