1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯

গোপালগঞ্জ সদর উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। গাছ দুটি পরবর্তী সময়ে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ রোপণ করেন বলে অভিযোগ রয়েছে। গাছগুলো কিছুটা বড় হওয়ার পর সেগুলো সরিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে চাষ করা হচ্ছিল।

পুলিশের ধারণা, ব্যক্তিগত সেবন কিংবা বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি

আপডেট সময় : ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬