1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ৬.২৫ লিটার চোলাই মদ ও ৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লামা প্রতিনিধি: সাইফুল ইসলাম মারুফ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে ৬.২৫ লিটার চোলাই মদ ও ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে লামা উপজেলার ৭ নম্বর ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়াস্থ ব্রিজ সংলগ্ন সাইমন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় ৬.২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী গ্রামের জাফরের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজান (২০) ও ইমরান হোসেন (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লামা থানা পুলিশ জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

লামায় ৬.২৫ লিটার চোলাই মদ ও ৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬