1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতার শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে।

তিনি দাবি করেন, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প পোস্টে লেখেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।”

তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্তে ইসরাইলও তার সঙ্গে একমত হয়েছে। পোস্টের শেষে তিনি বলেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সম্ভাব্য সমঝোতা বা হামলা স্থগিতের বিষয়ে স্বাধীনভাবে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৯:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সমঝোতার শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৫:০৯:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬