1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পাঁচ বছরের মধ্যে পুরো দেশকে সবুজে ঘেরা করার লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজ ১১ আগষ্ট, মঙ্গলবার, সকালে কেরানীগঞ্জের নবাবগঞ্জ রোডস্থ নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউ’-এর উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় জেলায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এসব গাছের সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে সবাইকে সবসময় সচেষ্ট থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ঘোষ মনির, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসীন মন্টু, শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা বেগম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা মাসুদ রানা ও জানে আলম সুমনসহ রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউয়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬