দেশ সেরা মাদরাসা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসায় লোডশেডিং
দেশ সেরা মাদরাসা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসায় লোডশেডিং হচ্ছে দৈনিক (১২-১৪) ঘন্টা
২০০৩ ও ২০২৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসা মুরাদনগর কুমিল্লায় দৈনিক (১২-১৪) ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা (০৬টা) থেকে রাত (১১টা) পর্যন্ত গড়ে (০১ থেকে ১.৫ ঘন্টা) বিদ্যুৎ থাকছে। এতে করে উক্ত মাদরাসার ছাত্রাবাস সহ অনাবাসিক ছাত্রদের পড়া লেখার বিরাট ক্ষতি হচ্ছে। এ নিয়ে ছাত্র শিক্ষক সহ এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অত্র মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের মেধাবী ছাত্র -শহিদুল ইসলাম ছিদ্দিক বলেন আগামী (১৫/০৯/২০২৬) থেকে আমাদের ফাজিল পরিক্ষা শুরু হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পরিক্ষায় ভালো রেজাল্ট করতে সক্ষম হবো না। উক্ত মাদ্রাসার আরেক শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন আমি মনে করি সোনাকান্দা কামিল মাদরাসায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা উচিৎ। উক্ত মাদ্রাসার সম্মানিত বাংলা প্রভাষক মামরূল ইসলাম বলেন এই বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রী গুরুত্বারোপ করে আমাদের মাদ্রাসায় যেন বিশেষ বিদ্যুৎ লাইনের ব্যাবস্থা করা হয় এই আশা ব্যাক্ত করছি। সোনাকান্দা কামিল মাদরাসার ছাত্র শিক্ষক সবাই আশা করে এই বিষয়টি দ্রুত সমাধান হবে।


























