সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার – ৫
সেনবাগ থানার বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মাদক মামলায় মো. ফারুক (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মাদক সেবনের অপরাধে বিজ্ঞ আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে শফি উল্লাহ (২২)-কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং পৃথকভাবে মো. সফি উল্লাহ (৫৫)-কে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, মাদক সেবনকারী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মেহেদী হাসান ফয়সাল (২২) ও মো. শাহাব উদ্দিন (৩০)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত সর্বমোট ৫ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























